সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যুগের পর যুগ জাতি স্মরণ করবে শহীদ শিশুদের : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিশুদের যুগের পর যুগ জাতি স্মরণ করবে।

আজ রোববার নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে শিশু শহীদ রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় শহীদ সুমাইয়ার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আন্দোলনে যে সকল নারী ও শিশুরা নিহত হয়েছে, তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে। যারা শহীদ হয়েছে, তাদের সব অধিকার রাষ্ট্র থেকে নিশ্চিত করা হবে। এটার জন্য জেলা প্রশাসক কাজ করছেন।

তিনি বলেন, শহীদ এই নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকটগুলো কী, সেটা জানার চেষ্টা করছি। আমার মন্ত্রণালয়ের অধীনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে, সেগুলো দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা শহীদ পরিবারের চোখের জল মুছে দিতে চাই।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যুগের পর যুগ জাতি স্মরণ করবে শহীদ শিশুদের : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫