সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আপন হাসান (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর আপন নিখোঁজ হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। এক পর্যায়ে পানিতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আপনকে উদ্ধারে কাজ শুরু করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল এসে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাসসকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫