সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বৃষ্টিতে ভিজেই নগরের তালাইমাড়ি মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যান তারা।

এর আগে সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তালাইমাড়ি মোড়ে সাড়ে ১২টায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে এবং প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।এসময় শিক্ষার্থীরা বলেন, ‘‘আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। এখানে সবাই আবেদন করতে পারবেন।’’

তারা বলেন, ‘‘দশম গ্রেডে আমাদেরকে কোন ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। সেখানে আমাদের সুযোগ দিতে হবে। এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এই ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন। তারা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।”

তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এই কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪৯:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫