রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মাত্র একটি শহর দখলেই লক্ষাধিক সৈন্য পাঠান পুতিন

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্ক দখলের চেষ্টায় সেখানে প্রায় এক লাখ ১০ হাজার সৈন্য মোতায়েন করেছে পরাশক্তি রাশিয়া। শহরটিকে ইউক্রেনের কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দার সিরস্কি গত শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরটির আশপাশের ১২০০ কিলোমিটার এলাকা ফ্রন্ট লাইনের মধ্যে সবচেয়ে ‘উত্তপ্ত স্থান’। খবর সিএনএনের।

গত প্রায় এক বছর যাবত রাশিয়ার সৈন্যরা পোকরোভস্ক দখলে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে সেনা ও অস্ত্রের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকলেও মস্কো এখন পর্যন্ত শহরটির দখল নিতে ব্যর্থ হয়েছে।

মস্কোর জন্য পোকরোভস্কের দখল একটি কৌশলগত লক্ষ্য। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টই জানিয়েছেন, আংশিকভাবে দখল হওয়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের পুরো অঞ্চল দখল করাই তার বাহিনীর লক্ষ্য।

যদিও কিয়েভ ও তার মিত্রদের দাবি, প্রেসিডেন্ট পুতিন শান্তি স্থাপনের সব পথ বন্ধ করে দিচ্ছেন, যেন তার বাহিনী ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে পারে।

পোকরোভস্ক ইউক্রেনের প্রধান কোনো শহর না হলেও এর সবচেয়ে বড় গুরুত্ব শহরটির অবস্থান অন্যতম সরবরাহ সড়ক ও রেলপথের ওপর। যা এটিকে অন্য সামরিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযুক্ত রেখেছে।

২০২২ সালের শুরুতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর আগে পোকরোভস্কে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস ছিল। তবে রুশ অভিযান বাড়তে থাকলে গত কয়েক বছরে তাদের অধিকাংশই শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের কোকিং কয়লা খনিটি এই পোকরোভস্কেই। সেটি চালু রাখার জন্য অনেক কর্মচারী সেখানে অবস্থান করছিলেন। তবে এ বছরের শুরুতে খনিটি বন্ধ হয়ে গেলে তারাও ওই অঞ্চল ছাড়তে শুরু করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মাত্র একটি শহর দখলেই লক্ষাধিক সৈন্য পাঠান পুতিন

আপডেট সময় : ১০:৪৩:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫