সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।’

দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।’

সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ছুটি বেশিদিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।’

নিজের মন্ত্রণালয়ের কার্যকম নিয়ে তিনি বলেন, ‘নারী নির্যাতনসহ সমাজে ভায়োলেন্স কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।’

সব মিলিয়ে এবার ঈদ ভালো কেটেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘তবে যাত্রাপথে কিছুটা অসুবিধা হয়েছে। এখন থেকে ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে তুলে নেয়া হবে।’

আর প্রথমদিন কাজে এসে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। তবে এ বছর বেশি দামের গরু কোরবানি হয়নি অর্থাৎ রাজনৈতিক কোরবানি কম হয়েছে।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান

আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ জুন ২০২৫