রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা

ইসরায়েলের প্রকাশিত এক ছবি নিয়ে তোলপাড়

ইরানে চালানো ইসরায়েলের অতর্কিত হামলায় অংশ নেয় ২০০টি যুদ্ধবিমান। এ হামলায় জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য বলছে ভিন্ন কথা।

শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য অনুযায়ী, ইরানের ওপর চালানো হামলায় যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। খবর সিএনএনের।

এই হামলায় অংশ নেয় প্রায় ২০০টি যুদ্ধবিমান, যা ইসরায়েলের মোট যুদ্ধক্ষম বিমানবহরের প্রায় ৬০ শতাংশ।

ইসরায়েল জানিয়েছে, তাদের এই ব্যাপক আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ৩৩০টি মিসাইল ও বোমা নিক্ষেপ করা হয়েছে।

আন্তর্জাতিক কৌশলবিষয়ক গবেষণা সংস্থার ‘মিলিটারি ব্যালান্স ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। এই হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে ব্যবহৃত হচ্ছ 

সবচেয়ে আধুনিক ও স্টেলথ ক্ষমতাসম্পন্ন ৫ম প্রজন্মের এফ-৩৫ জেটের ৩৯টি ইসরায়েলের বহরে রয়েছে। এ ছাড়াও ইসরায়েল ৭৫টি বিভিন্ন মডেলের এফ-১৫ এবং প্রায় ২০০টি এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে, যা মূলত যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন ও বোয়িং নির্মিত।

এই আক্রমণ ইঙ্গিত দেয়, ইসরায়েল শুধু প্রযুক্তিগত নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও যুক্তরাষ্ট্রের ওপর কতটা নির্ভরশীল।

ট্যাগস :

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক

ইসরায়েলের প্রকাশিত এক ছবি নিয়ে তোলপাড়

আপডেট সময় : ০২:২৫:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫