সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১ লাখ ২৭ হাজার কারাবন্দি ১৬ বছরে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন

গত ১৬ বছরে এক লাখ ২৭ হাজার ৯৩ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। ২০০৯ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এসব কারাবন্দিকে আইনি সহায়তা দেয় জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী জনগণের জন্য এ সেবার আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন।

প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি ১৬৪৩০) মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে (ঢাকা ও চট্টগ্রাম) ২৯ হাজার ২৭৪ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে এক লাখ ৮৭ হাজার ৩৬৯ জন পেয়েছেন আইনি সহায়তা।

প্রতিবেদনে আরও বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

১ লাখ ২৭ হাজার কারাবন্দি ১৬ বছরে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন

আপডেট সময় : ০২:৩৯:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ জুন ২০২৫