সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৃষ্টি হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার (৭ জুন) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাত আয়োজনে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপিদের জন্য নির্ধারিত ব্লকে ২৫০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের জন্য থাকবে অজুর ব্যবস্থা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবা। নারী মুসল্লিদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান ও প্রবেশপথ।

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো ঈদগাহ এবং আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে বসানো হয়েছে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারি করা হবে।

শুক্রবার সকালে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জায়নামাজ আনতে হবে না বলেও জানান তিনি। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, যেন আল্লাহর কাছে দোয়া করা হয়—বৃষ্টিপাত যেন না হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও জামাতস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি জানান, জাতীয় ঈদগাহসহ ঢাকার সকল ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে একটি সমন্বিত ও নিশ্ছিদ্র পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প স্থান হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৃষ্টি হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে

আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫