সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পদ্মা ও যমুনা সেতুর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

দেশের বৃহত্তম দুই সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু মিলিয়ে গাড়ি পারাপার লাখ ছাড়ানোর পাশাপশি আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকার টোল। যা দুই সেতুর ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

শুক্রবার (৬ জুন) রাত ১টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা।

এতে আরও বলা হয়, ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে, ২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫ হাজার ৬২১টি যানবাহন পারাপার হয়েছে এবং ২০২৪ সালের ১৪ জুন তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পদ্মা ও যমুনা সেতুর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

আপডেট সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫