মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় কপি চাষে ভাগ্য বদল বিলগ্রামের শাহিদার

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বগুড়ার নারচী ইউনিয়নের বিলপাড়া গ্রামের শাহিদা বেগম কৃষি পরিবারের সন্তান। বিয়ের পর থেকে তিনি সরাসরি বিভিন্ন ফসলের চাষাবাদের সাথে যুক্ত হন। আর্থিক অনটনের জন্য নয়, পরিবারের আয় বাড়াতে। ১২  বছর যাবৎ সবজি চাষ করছেন শাহিদা। এবার আগাম জাতের  ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন।

এতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার টাকা। কপিগুলো উত্তোলন, বাজারজাত করতে আরো প্রায় ৪০ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে কিছু বাঁধা কপি ও ফুলকপি বাজারে বিক্রি করে ৩০ টাকা  আয় করেছেন।  আর বাকি বাধাকপি ও ফুল কপি থেকে শাহিদা প্রায় পাঁচ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। বাজারে সবজির চাহিদা ও দাম না কমলে আয় আরও বেশি হতে পারে। উঁচু জমিতে চারা গাছের বয়স যখন ২৬ দিন তখন তিনি তা উত্তোলন করে নিয়ে এসে রোপন করেছেন ভাদ্র মাসের শেষ সপ্তাহে।

চারা রোপনের পর থেকে তিনি চার বার নিড়ানি দিয়েছে জমিতে। বৃষ্টির পানি জমে থাকার হাত থেকে রক্ষার জন্য সর্বদা জমিতে কড়া নজরদারিতে রেখেছেন। রোপনের পর থেকেই তিনি হাঁড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন ওই সবজি জমিতে।  শাহিদা জানান, দুই সপ্তাহের মধ্যে পুরোদমে বাজারজাত করতে পারবেন কপিগুলো।

ঢাকার বিভিন্ন কাঁচা বাজারের পাইকারি ব্যবসায়ীরা তার কাছে সবজি ক্রয় করার জন্য খোঁজ নিচ্ছেন।  সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত জামান বলেন, লাভবান হওয়ায় চাষীরা ধানের পরিবর্তে সবজি চাষ করছেন বেশি। নারচী বিল পাড়া গ্রামের শাহিদা বেগম নিজে সবজি চাষ করে লাভবান হয়েছেন। তিনি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা অর্জন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বগুড়ায় কপি চাষে ভাগ্য বদল বিলগ্রামের শাহিদার

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬