বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে যা করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানুষ রোজা অবস্থায় খেয়ালের ভুলে অনেক সময় সামনে পাওয়া খাদ্যবস্তু খেয়ে ফেলে। যখনেই স্মরণ হয় যে, সে রোজাদার, তখন রোজাদার কী করবে? অনেকে রোজা ভেঙে গেছে ভেবে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলে। অথচ অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না।

বেখেয়ালে কোনো কিছু খেয়ে ফেললে ওই মূহুর্তে করণীয় সম্পর্কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ভাষায় হাদিসে বর্ণনা করেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে। ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন। (বুখারি ও মুসলিম, মিশকাত)

হাদিসের আলোকে করণীয়
>> রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা। কারণ বেখেয়ালের পানাহারে রোজার কোনো ক্ষতি হয় না।

> খাওয়া অবস্থায় যখনই রোজার কথা স্মরণ হবে; সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে।>> মুখে খাবার থাকলে রোজার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে।

>> কেউ যখন রোজা পালনকারীকে (বেখেয়ালে) পানাহার করতে দেখবে; তখন ওই ব্যক্তির উচিত পানাহারকারীকে রোজার কথা স্মরণ করিয়ে দেয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। রোজার দিনে সব ধরনের ভুল ও পেরেশানি থেকে হেফাজত করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে যা করবেন !

আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭