মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হাজি নাকি আলহাজ?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৮০৬ বার পড়া হয়েছে

আমি রাকিব উদ্দিন। আমার বাড়ি কুষ্টিয়ার ইসলামপুর এলাকায়। আমাদের এলাকার একজন ব্যক্তি বলল, যে ব্যক্তি একবার হজ করে তাঁকে হাজি এবং যে একাধিকবার হজ করে তাঁকে আলহাজ বলা হয়। তার এই কথা কি ঠিক? হজকারী ব্যক্তির জন্য হাজি ও আলহাজ উভয় শব্দের ব্যবহারই কি সঠিক। নাকি একটি ভুল অপরটি শুদ্ধ?

প্রাজ্ঞ আলেমরা বলেন, হজকারীকে বোঝাতে, তাঁর প্রতি সম্মানপ্রদর্শন করতে হাজি ও আলহাজ উভয় শব্দের ব্যবহার শুদ্ধ। সাধারণত উর্দু ও বাংলা ভাষায় হাজি বলা হয়। আর আলহাজ শব্দটি মূল আরবি শব্দের নিকটবর্তী। আরবরা হাজিদের বোঝাতে ‘হাজ্জু’ বা ‘আলহাজ্জু’ শব্দ ব্যবহার করেন। শব্দটি বাংলায় ভাষান্তরিত হওয়ার পর তার উচ্চারণ ‘আলহাজ’ দাঁড়িয়েছে। তবে কেউ কেউ ধারণা করেন যে একবার হজ করলে তাকে হাজি এবং একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। এই ধারণা সম্পূর্ণ অমূলক। কোনো ব্যক্তি হজ একবার করুন বা একাধিকবার করুন—উভয় অবস্থায় তার জন্য হাজি ও আলহাজ উভয় শব্দ ব্যবহার করা যাবে।

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

হাজি নাকি আলহাজ?

আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫