বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কোরবানির মাংস ফ্রিজে রাখবেন যেভাবে !

  • আপডেট সময় : ১২:৫০:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ পবিত্র ঈদ উল আযহা বা কোরবানির ঈদ। মুসলমানরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন। ঈদে কোরবানি নিয়ে অনেকেরই অনেক পরিকল্পনা থাকে। কোরবানির মাংস দিয়েই বাড়িতে তৈরি হবে মজাদার সব রেসিপি।তবে মজাদার সব রেসিপি খাবার আগে কোরবানির মাংস সংরক্ষণ নিয়েই বিপাকে পরতে হয় অনেকের। কেননা মাংসের সংরক্ষণে কোন ত্রুটি হলে তা কমিয়ে দিতে পারে রেসিপির স্বাদ। নিচের টিপসগুলো থেকে মাংস সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি জেনে নিতে পারেন।

মাংস ফ্রিজে রাখবেন যেভাবে

খাদ্যবিজ্ঞানে মাংসকে ফেলা হয় অতি পচনশীল খাদ্যের তালিকায়। অর্থাৎ ঠিকমতো সংরক্ষণ করা না হলে মাংস খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। পশু জবাইয়ের পর বেশিক্ষণ বাইরে রেখে দিলে মাংসের পেশিগুলো খুব নরম হয়ে যায়। এতে মাংসের স্বাদ ও পুষ্টিমূল্য দুটোই নষ্ট হয়ে যায়। তাই মাংস যত দ্রুত সম্ভব ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে ফ্রিজে ঢুকানোর আগে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ফ্রিজ অপরিষ্কার থাকলে মাংসে দুর্গন্ধ হতে পারে। কিংবা অন্য কোন দূর্গন্ধযুক্ত খাবারের সাথে রাখলে দূর্গন্ধ আসতে পারে মাংস থেকে।

এরপর অবশ্যই ভালোভাবে রক্ত ধুয়ে ফেলে মাংস পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার পর অতিরিক্ত পানি ঝরানোর জন্য বড় ঝুড়িতে রেখে দিতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে পলিথিন প্যাকেটে রেখে ভালোভাবে মুখ পেঁচিয়ে বন্ধ করে ফ্রিজে রাখতে হবে। তাহলে মাংস অনেকদিন ভালো থাকবে। জিপার সিস্টেম বিভিন্ন সাইজের প্লাস্টিক ব্যাগ দোকান থেকেও কিনে নিতে পারেন।তবে দীর্ঘদিন ফ্রিজে মাংস রেখে না খাওয়াই ভালো। মাংসের বিভিন্ন রেসিপির সেরা স্বাদ নিতে টাটকা মাংস রান্না করাই শ্রেয়। মাংস ফ্রিজে রাখার সময় খেয়াল রাখতে হবে যেন মাংসের টুকরা বেশি বড় না হয়।

ছোট ছোট টুকরা করে মাংস সংরক্ষণ করা ভালো। আর যে পলিথিন দিয়ে মাংস সংরক্ষণ করবেন, সেটি যেন মোটা ও পরিষ্কার হয় সেদিকে লক্ষ্য রাখবেন।মাংস হালকা সিদ্ধ করেও সংরক্ষণ করা যায়, তাতে মাংস আরও ভালো থাকে। মাংস ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদ, লবণ মাখিয়ে পানি দিয়ে জ্বাল দিতে হবে।

এই মাংস দিনে অন্তত দুবার জ্বাল দিলে দীর্ঘদিন ভালো থাকবে। এভাবে সংরক্ষণের ক্ষেত্রে মাংসে চর্বির পরিমাণ বেশি থাকলে মাংস অনেকদিন ভালো থাকে। রোদে শুকিয়েও মাংস সংরক্ষণ করা যায়। অনেকটা রোদে শুকানো শুঁটকি মাছের মতো এ প্রক্রিয়াটি। প্রথমে মাংস ছোট টুকরো করে কেটে নিতে হবে।খেয়াল রাখতে হবে যেন কোনো চর্বি না থাকে।

এবার চিকন তারে গেঁথে মাংস রোদে শুকাতে হবে। এভাবে শুকালে মাংসে কোনো পানি থাকে না। তাই মাংস অনেকদিন ভালো থাকে। এছাড়া আপনি চাইলে মাংস একবারে রান্না করে ছোট ছোট বক্সে করে ফ্রিজে কম তাপে সংরক্ষণ করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোরবানির মাংস ফ্রিজে রাখবেন যেভাবে !

আপডেট সময় : ১২:৫০:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০