শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নিলেন ডিসি গোপাল চন্দ্র দাস

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৭:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে গতকাল সকাল ১০টায় হাসপাতালে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও আরএমও ডা. শামীম কবির।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান, ডেঙ্গু রোগীদের কথা বিবেচনা করে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য কিট আনা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু জোন চালু করে চিকিৎসা চলছে। এ ছাড়া ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের নবনির্মিত ১৫০ শয্যার ভবনের আংশিক স্থান প্রস্তুত রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে এক শিশুসহ ৫ জন হাসপাতলে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন চুয়াডাঙ্গা বড়দুধ পাতিলার ইউনুস আলীর স্ত্রী রওশন আরা (৪০), আলমডাঙ্গা ভালাইপুর গ্রামের সুমির আলীর ছেলে শামীম রেজা (২১), চুয়াডাঙ্গা সদর উপজেলার উজিরপুরের বাবর আলীর ছেলে নাজমুল হাসান , আলমডাঙ্গা উপজেলার খাশকররা ইউনিয়নের রাইশা গ্রামের নবিছউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২১) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার শান্ত ইনলামের মেয়ে ফারিয়া (৪)।
আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, রওশন আরা, শামীম রেজা, নাজমুল হাসান ও সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজধানী ঢাকাতে অবস্থান কালে জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা পরলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, শিশু ফারিয়া চুয়াডাঙ্গার মাঝেরপাড়ার নিজ বাড়িতে অবস্থান কালে গত জুলাই মাসের ২৮ তারিখ জ্বরে আক্রান্ত হয়। গত ৩১ তারিখ চুয়াডাঙ্গার হাসপাতাল সড়কের স্মৃতী প্যাথলজি থেকে ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার ফারিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে হাসপাতাল থেকে পুনরায় পরীক্ষা করাতে বলেন। পরে হাসপাতালের রিপোর্টে ফারিয়ার ডেঙ্গু নেগেটিভ আসে।
হাসপাতালের শিশু কনসালট্যান্ট ডা. আসাদুর রহমান মালিক জানান, শিশু ফারিয়া এখন সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটিকে রাতের জন্য নিজ বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আজ শুক্রবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসতে বলা হায়েছে। শিশু ফারিয়ার আবার জ্বর না আসলে তাঁকে ছুটি দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নিলেন ডিসি গোপাল চন্দ্র দাস

আপডেট সময় : ১০:২৭:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০১৯