বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

বহিষ্কৃত জাতিসংঘ দূত ফিরিয়ে নিতে অস্বীকৃতি সোমালিয়ার !

  • আপডেট সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জানুয়ারি ২০১৯
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমালিয়ায় জাতিসংঘের নতুন একজন দূতকে নিয়োগ দিতে শুক্রবার সম্মত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মানবাধিকার নিয়ে প্রশ্ন উত্থাপন করায় বহিষ্কৃত প্রতিনিধিকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর পর তিনি সেখানে নতুন দূত নিয়োগ দিতে সম্মত হলেন। খবর এএফপি’র।
কূটনীতিকরা জানান, গুতেরেস শুক্রবার প্রেসিডেন্ট আব্দুল্লাহি মোহাম্মাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে আবারো ফিরিয়ে নিতে তার প্রতি আহবান জানান। বিগত তিনদিনে এনিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সোমালিয়ার নেতার সঙ্গে কথা বলেন।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, প্রেসিডেন্ট তার সিদ্ধান্তে অটল থাকার কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘ দূত নিকোলাস হেসম একজন অগ্রহণযোগ্য ব্যক্তি এবং তাকে সোমালিয়ায় ফিরে আসার আর কোন সুযোগ দেয়া হবে না।
জাতিসংঘ মুখপাত্র ফারহান হক জানান, গুতেরেস সোমালিয়ার এমন সিদ্ধান্তে ‘গভীর দু:খ প্রকাশ’ করেছেন।
সোমালিয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠক করে।
কূটনীতিকরা জানান, ওই বৈঠকে ব্রিটেনের উত্থাপন করা খসড়া প্রস্তাব বিবেচনা করতে চীন আরো সময় নেয়ার আহবান জানিয়েছে। ব্রিটেনের প্রস্তাবে সোমালিয়ার এমন সিদ্ধান্তের ব্যাপারে দু:খ প্রকাশ করা হয়। পরিষদ এ ব্যাপারে শনিবার তাদের প্রতিক্রিয়া জানাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

বহিষ্কৃত জাতিসংঘ দূত ফিরিয়ে নিতে অস্বীকৃতি সোমালিয়ার !

আপডেট সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ৫ জানুয়ারি ২০১৯