সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রথমার্ধে চামড়ায় রপ্তানি আয় প্রায় ৫ হাজার কোটি টাকা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় বেড়েছে।
এ সময়ে এ পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৯৯৯ কোটি টাকা।

রপ্তানি আয়ের এ পরিমাণ এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায়ও ১১ দশমিক ৯৩ শতাংশ বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে এ খাতে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানুয়ারি মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-ডিসেম্বর মেয়াদে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৭ কোটি ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে কাঁচা চামড়া রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ সময়ের মধ্যে আয় হয়েছে ১৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৮৪ শতাংশ বেশি। গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে কাঁচা চামড়া রপ্তানিতে আয় হয়েছিল ১৩ কোটি ২০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায়ও এ বছরের প্রথম ছয় মাসে চামড়ার রপ্তানি আয় ২ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১৭ কোটি ৬৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এ খাতের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ কোটি ১২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৮৯ শতাংশ কম। তবে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতের রপ্তানি আয়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় ১৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে চামড়ার জুতা রপ্তানিতে আয় হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ২০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতের রপ্তানি আয় ১২ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়ার জুতা রপ্তানিতে আয় হয়েছিল ২৫ কোটি ২০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

প্রথমার্ধে চামড়ায় রপ্তানি আয় প্রায় ৫ হাজার কোটি টাকা !

আপডেট সময় : ০১:১৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭