বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দুই রোহিঙ্গা নারীর শরীরে এইডস জীবানু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম): নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া শরনার্থী ক্যাম্প থেকে এবার এইডস আক্রান্ত রোহিঙ্গা দুই নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার রাতে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।
সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ্েয এইচআইভি সংক্রমণের তথ্য পাওয়ার কথা এই বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।
এইডস আক্রান্ত দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক বৃদ্ধকেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ছাড়িয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দুই রোহিঙ্গা নারীর শরীরে এইডস জীবানু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭