সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এ দুই নেতার।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীতে এক ব্রিফিংয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে অবশ্য ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেন।

আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর চূড়ান্ত হলেও মোদির সঙ্গে বৈঠক নিশ্চিত নয়।

তিনি বলেন, সম্মেলন হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কিছু বলা যাচ্ছে না, তবে প্রধান উপদেষ্টা বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, এটি নিশ্চিত।

গত বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়। সে সময় ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তখনও মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও মোদির সাক্ষাতের সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি, কারণ তারা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জানিয়েছেন, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!

আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫