বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আগরতলা অভিমুখে চলছে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই লংমার্চের সূচনা হয়।

নয়াপল্টনে সমাবেশের পর পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে লংমার্চ যাত্রা শুরু করে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটখোলা হয়ে ভৈরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। ভৈরবে পথসভা শেষে লংমার্চ আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যাবে, যেখানে শেষ হবে এই কর্মসূচি।

লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার হেঁটে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন।

এর আগে ৮ ডিসেম্বর ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে আয়োজিত ওই পদযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে রামপুরায় শেষ হয়। সেখানে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন তারা।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠন যৌথ এই লংমার্চ কর্মসূচি হাতে নেয়।

নেতারা দাবি করেছেন, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীরা এই লংমার্চকে ভারতের আগ্রাসন এবং উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষার আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগরতলা অভিমুখে চলছে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ

আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪