বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের ফুল ব্যবসায়ীদের মানববন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫০:১৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে সারা দেশের সঙ্গে একযোগে চুয়াডাঙ্গা ফুল ব্যবসায়ী সমবায় সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে স্থানীয় ফুলচাষি, শ্রমিকসহ ফুল ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে সারা দেশের সঙ্গে একযোগে চুয়াডাঙ্গা ফুল ব্যবসায়ী সমবায় সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে স্থানীয় ফুলচাষি, শ্রমিকসহ ফুল ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ফুল ব্যবসায়ী নেতা আলম মণ্ডলসহ ফুলচাষি ও কর্মচারীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ১৯৮৭ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে ফুল শিল্পে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থানসহ বাৎসরিক ১২০০ কোটি টাকার অভ্যন্তরীন ফুলের বাজার তৈরি হয়েছে। বক্তারা আরও বলেন, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ যখন ফুল রপ্তানি করে তাদের রাজস্ব আয় বাড়াচ্ছে। ঠিক সে সময় কাঁচাফুলে ভাইরাসের উপস্থিতির গুজব ছড়িয়ে বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি করে বাংলাদেশের ফুল শিল্পকে ধবংসের পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল। এসব কুচক্রি মহল বিভিন্ন রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে কাঁচাফুল ব্যবহারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পরিবেশের প্রতি হুমকিস্বরূপ ও বিভিন্ন ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা সত্ত্বেও চীন, থাইল্যান্ড ও ভারত থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি করছে। এ সময় তারা বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে থাকা বাংলাদেশে চীন থেকে কাঁচা ফুল ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে হবে। দেশের ফুল শিল্পকে রক্ষার ক্ষেত্রে বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করতে হবে। দেশের ফুল শিল্পকে প্রসারের লক্ষে কীটনাশক ও আনুষাঙ্গীক কৃষি উপকরণ সহজ লভ্য করতে হবে। বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে বাংলাদেশের কাঁচা ফুল সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে ফুল রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়াও দেশের উৎপাদিত কাঁচা ফুল সুষ্ঠু বিপনণের জন্য ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপনের দাবি জানান বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের ফুল ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় : ১২:৫০:১৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০